এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাস্ক পরা নিয়ে রাতেও টহলদারি ঘাটাল প্রশাসনের

Published on: July 25, 2020 । 10:27 PM

সুইটি রায়: লকডাউনের মধ্যেই বিকেল থেকে রাত অব্দি মহকুমার বিভিন্ন এলাকায় টহলদারি চালালেন ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। শুধু তাই নয় যাঁরা মাস্ক পরে রাস্তায় বেরোননি তাঁদের মাস্ক দিয়ে সেই মাস্ক পরতে বাধ্যও করান তিনি। আজ ২৫ জুলাই ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় লকডাউন পুরোপুরি কার্যকর হচ্ছে কিনা তা পরিদর্শন করতে বেরিয়ে মহকুমার লোকজনদের সতর্কবার্তা দিলেন ঘাটাল মহকুমা শাসক দপ্তরের ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঘাটাল মহকুমার বরদা ও চন্দ্রকোণা সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শনের সময় তাঁরা বেশ কিছু জায়গার মানুষজনের জটলা এবং কিছু কিছু দোকান খোলা থাকতে দেখে ওই সমস্ত এলাকার মানুষদের সচেতন করেন এবং দোকানগুলি বন্ধ করান। মাস্ক না পরে বেরোনো পথচারীদের করোনার ভয়াবহতা ও এই রোগের সংক্রমণ এড়াতে মাস্কের প্রয়োজনীয়তা বুঝিয়ে তাদের মাস্ক পরানো হয়। করোনার প্রভাব বেড়েই চলেছে দিন দিন। বাড়ছে আক্রান্তের সংখ্যাও তবুও সচেতন নয় মানুষ। তারা সাধারণভাবেই স্বাভাবিক সময়ের মতোই মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন বাইরে। মাস্ক সবারই আছে কারো পকেটে কারোর বা ব্যাগে তবে মুখে লাগাতে আগ্রহী নয় বেশিরভাগই। এ বিষয়ে অর্জুনবাবু বলেন, সাধারণ মানুষ লকডাউন ঠিকভাবে মানছেন কিনা তা নিশ্চিত করতেই আমরা ঘাটাল ও চন্দ্রকোণা থানার বেশ কিছু অঞ্চল পরিদর্শন করি। লকডাউনের নিয়ম না মেনেই বাইরে বেরোনো মানুষদের সচেতন করার পাশাপাশি মাস্ক না পরে বেরোনো পথচারীদের মাস্ক দেওয়া হয় এবং পরানোও হয়।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক