এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গভীর ড্রেনে পড়ল ষাঁড়, ষাঁড় উদ্ধারে এলো দমকল

Published on: July 11, 2023 । 8:09 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরেই। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে গভীর ড্রেন, আর সেই গভীর ড্রেনে পড়ে গেল একটি ষাঁড়।[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

বেশ কিছুক্ষণ ধরে ষাঁড়টি ড্রেন থেকে উঠার চেষ্টা করলেও চেষ্টা বিফলে যায় ষাঁড়টির। স্থানীয় মানুষজন খবর দেয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, দমকল বাহিনী ষাঁড়টিকে উদ্ধার করতে এলে রীতিমতো বিপাকে পড়ে যায়। গভীর ড্রেনের মধ্যেই ছোটাছুটি করে ষাঁড়টি অবশেষে দমকল বাহিনীদের দীর্ঘ চেষ্টায় ষাঁড়টি উদ্ধার করা সম্ভব হয়। ষাঁড় উদ্ধার ঘিরে হুলস্থুল কান্ড ঘাটাল পৌর এলাকার কুশপাতার কলেজ মোড় প্রগতি বাজার সংলগ্ন রাজ্য সড়কের ধারে। একদম পাশেই ঘাটাল কলেজে চলছে ভোট গণনা অন্যদিকে গভীর ড্রেনে ষাঁড় উদ্ধার ঘিরে চরম উন্মাদনা ঘাটালে কলেজ মোড় এলাকায়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now