এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের একাদশ শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

Published on: September 16, 2026 । 4:26 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:  একাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ওই ছাত্রীর নাম অঙ্কিতা মাইতি(১৬)।  ঘাটাল থানার রাধাকান্তপুরে বাড়ি। বুধবার বেলা ১১টা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছে,  মৃতদেহটি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে।   বৃহস্পতিবার ময়না তদন্তের পর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। প্রেম ঘটিত কারণেই আত্মহত্যা করতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।  অঙ্কিতা দাসপুর-১ ব্লকের রসিকগঞ্জ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এদিন তার বাড়িতে কোনও রকম অশান্তি বা ঝামেলা  হয়নি। কিন্তু হঠাৎ তাকে রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকের তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি