এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রেডক্রশের উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ

Published on: July 9, 2022 । 7:32 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: আজ ৯ জুলাই ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখার উদ্যোগে স্বাস্থ্য শিবিরের ব‍্যবস্থা করা হয়। ওই সোসাইটির রাধানগরের চন্দননগর সেন্টারে আয়োজিত এই শিবিরে ৪৪ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক উপেন্দ্রনাথ চৌধুরী। রেডক্রশের সদস্য শুভদীপ সিংহরায় জানান, ওই সমস্ত রোগীদের মাস্ক ও বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজয় মান্ডি প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব