এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জেলায় সর্বপ্রথম ফস্টেক ট্রেনিং এর আয়োজন করলো ঘাটাল মহকুমা খাদ্য ও সুরক্ষা দপ্তর

Published on: November 22, 2021 । 6:41 PM

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল:ঘাটাল মহকুমা খাদ্য ও সুরক্ষা দপ্তরের উদ্যোগে ঘাটাল মহকুমাতে এই প্রথমবার ফস্টেক (FOSTEC-ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন) ট্রেনিং অনুষ্ঠিত হল। শুধু মহকুমাতেই নয় পুরো পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেও এই ধরণের ট্রেনিং এই প্রথমবার বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক অরুণাভ দে। আজ ২২ নভেম্বর ঘাটাল টাউনহলে এই ট্রেনিং এর আয়োজন করা হয়েছিল। প্রোডাকশন ইউনিট বা উৎপাদন সংস্থা মূলত বেকারি, সরষের তেল ফ্যাক্টরি, জল পরিশোধনের ফ্যাক্টরি ও মশলার ফ্যাক্টরিসহ আরও বেশকিছু খাদ্য প্রস্তুতকারী সংস্থার প্রায় ৬০ জন মালিক উপস্থিত ছিলেন এই ট্রেনিংএ। খাদ্য সুরক্ষার একটি বেসিক লেভেলের ট্রেনিং দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটিতে। স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য তৈরি সহ খাদ্যসুরক্ষার বিভিন্ন সতর্কতা এবং নিয়মকানুন নিয়ে আলোচনাও হয়। ট্রেনিং এ উপস্থিত ব্যক্তিদের ফুড সেফটি অ্যান্ড ট্রেনিং এর সার্টিফিকেটও দেওয়া হবে বলে জানা গেছে। এইষয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক অরুণাভ দে বলেন, এই প্রথমবার এই ধরণের ট্রেনিং করানো হল। পরবর্তীতে শুধু উৎপাদন সংস্থা নয় সমস্ত হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য সমস্ত খাবারের দোকানের মালিকদের নিয়ে এই ধরণের আরও ট্রেনিংএর ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান খাদ্যসুরক্ষা দপ্তর খাবার দোকানের লাইসেন্সের ওপর আগের মতোই জোর দিচ্ছেন তাই এখনও যারা লাইসেন্স করিয়ে নেননি অবিলম্বে লাইসেন্স না করিয়ে নিলে তাঁদের প্রতি কঠোর হতেই হবে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে