এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় শিলাবতী নদীর জল বাড়ছে, প্লাবিত গ্রাম

Published on: August 21, 2020 । 12:52 PM

অসীম বেরা: চন্দ্রকোণা থানা এলাকায় শিলাবতী নদীর জল বাড়ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জল স্তর পৌঁছেছে বিপদসীমার উপরে। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] অপরদিকে শিলাবতী নদীর জলস্ফীতি হওয়ার ফলে  চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্মপোতা গ্রামের কানা খালের কাঠের সাঁকোর উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। তারই প্রভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রায় ১০-১২টি গ্রামের বাসিন্দারা।  সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে জল ঢুকতে শুরু করেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ধান, শসা, উচ্ছে সহ একাধিক সবজি চাষে। ক্রমশ জল বাড়ার ফলে চন্দ্রকোণা থানা এলাকার চাষিদের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।   তবে এলাকার সাঁকোটি বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন গ্রামের বাসিন্দারা।  এলাকার বাসিন্দারা বলেন, শিলাবতী নদীর জল স্তর যে পরিমাণ বাড়ছে এর ফলে  যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পাড়ে শিলাবতী নদীর বাঁধ। তখন ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। তবে এই মুহূর্তে ঘাটাল ও দাসপুর এলাকায় নদীর জল মোটামুটি স্বাভাবিক। মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিকর শিবপ্রসাদ ঘোষ জানিয়েছেন, ঘাটাল ও দাসপুর থানা এলাকায় এই মুহূর্তে উদ্বেগের কোনও কারণ নেই। চন্দ্রকোণা থেকে অসীম বেরার রিপোর্ট।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক