এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ফিরে দেখা: ঘাটাল মহকুমার বন্যা ২০১৭

Published on: July 26, 2020 । 2:52 PM

তৃপ্তি পাল কর্মকার: ২০০৭সালের আজকের দিনেই(২৬জুলাই ২০১৭) ঘাটাল ব্লকের প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে ঘাটাল পুরসভার একাংশ, ঘাটাল ব্লক এবং দাসপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। সেদিন ছিল বুধবার। ওই দিন রাত ৮টা ৪০ মিনিট নাগাদ ঘাটাল ব্লকের প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ প্রায় ১৫ মিটারের মতো ভেঙে যায়। পরে সেই হানাটি আরও বড় হয়। শিলাবতী নদীর জলে ঘাটাল ঘাটাল শহরের ১৩ থেকে ১৭ নম্বর ওয়ার্ড, ঘাটাল ব্লকের মনোহরপুর-১ এবং মনোহরপুর-২ গ্রামপঞ্চায়েত এবং দাসপুর-২ ব্লকের ৬টি গ্রামপঞ্চায়েত প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় এক লক্ষ ১০ হাজার মানুষ নতুন করে বন্যার মুখে পড়েন।   প্রসঙ্গত, ঘাটাল ব্লকের দুটি গ্রামপঞ্চায়েত, ঘাটাল পুরসভার পাঁচটি ওয়ার্ড, দাসপুর-২ ব্লকের ছয়টি গ্রামপঞ্চায়েত এবং দাসপুর-১ ব্লকের পাঁচটি গ্রামপঞ্চায়েত এলাকা কংসাবতী নদী, শিলাবতী নদী, রূপনারায়ণ  নদ এবং চন্দ্রেশ্বর খাল দিয়ে বেষ্টিত রয়েছে। ১৯৭৮ সালের পর ২০০৭ এবং তারপর ২০১৭ সালে ওই এলাকায় বন্যা হয়। ওই এলাকার মানুষজন বন্যার জন্য মানসিকভাবেপ্রস্তুত ছিলেন না। তাই রাতে বাঁধ ভাঙার খবর পেয়েই সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই বিভিন্ন  গঞ্জের দোকানগুলিতে শুকনো খাবার, সব্জি এবং ত্রিপল কেনার জন্য ভিড় করেন। প্রায় সারা রাতই দোকানগুলি খোলা থাকে।  হানা থেকে তীব্রগতিতে জল বের হওয়া ফলে রাতেই বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়ে।  এই ভিডিওটিতে ২০১৭ সালের বন্যার বেশ কিছু ছবি ধরা রয়েছে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক