এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ৫ ঘন্টা ধরে চলছে মাছ শিকারী ও মাছের যুদ্ধ, দেখতে জনতার ঢল

Published on: November 18, 2019 । 8:00 PM

তৃপ্তি পাল কর্মকার: মাছ ধরা হুইলে বিশাল আকৃতির মাছ গাঁথা হয়েছে, এই অনুমানেই আজ ১৮ নভেম্বর

দুপুর থেকে ঘাটাল শহরে শোরগোল পড়ে গেল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন শিলাবতী নদী বক্ষে। শুধু নিজ চোখে দেখার জন্য কী মাছ গাঁথা হয়েছে হুইলে। না, তবে মাছ এখনও পাওয়া যায়নি। দুপুর ৩টা থেকেই মাছ দেখার জন্য ক্রমশ ভিড় জমছে। কী হয়েছিল? অন্যান্য দিনের মতোই  ঘাটাল শহরের আড়গোড়ার বাসিন্দা শিবরাম নন্দী নামে এক মৎস্য শিকারী হুইল নিয়ে নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ হুইল ফেলার পরই জলের নিচে জলজ প্রাণী সেই চারটি খায়। আর তারপর থেকেই প্রাণীটি নদীর এধার-ওধার হতে থাকে। অনুমান করা হচ্ছে প্রাণীটির বিশাল ওজন। তাই হুইল খিঁচে তোলা যাচ্ছে না। নৌকা নামানো হয়েছে। তাতেও কোনও ফল হয়নি। রাত সাড়ে সাতটা নাগাদ প্রাণীটিকে ধরার জন্য জাল নামানো হয়েছে। এদিকে ওই দৃশ্য দেখার জন্য লোকের ভিড় জমেই চলেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।