এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘাটাল শহরে, আতঙ্ক

Published on: August 5, 2021 । 11:05 AM

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ৫ আগস্ট বৃহস্পতিবার ঘাটাল শহরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কুশপাতার একটি দোতলা বসত বাড়িতে এদিন ভোরে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়ির মালিক দেবাশিস ঘোষাল, যিনি দাসপুরের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই এক পরিবার ওই বাড়ির দোতলায় ভাড়ায় থাকতেন। আতঙ্ক এবং প্রচণ্ড ধোঁওয়াতে অসুস্থ হয়ে পড়েন ওই পরিবারের লোকেরা। তাঁদের চিৎকারে সাথে সাথেই স্থানীয় বাসিন্দারা হাজির হন ঘটনাস্থলে এবং খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডেও। ঘাটাল থানার পুলিশও সাথে সাথেই পৌঁছন ঘটনাস্থলে।স্থানীয়দের চেষ্টায় ফায়ার ব্রিগেড পৌঁছনোর আগেই আগুন অনেকখানি নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ারব্রিগেডের কর্মীরাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন । ঘাটাল ফায়ার ব্রিগেডের সাব অফিসার সৌরভ মন্ডল জানান, ভোর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে হাজির হই। খুব তাড়াতাড়িই আগুন নিয়ন্ত্রণ করে বাড়ির লোকদের উদ্ধার করা গেছে। ইলেক্ট্রিকের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলেই অনুমান পুলিশ ও ফায়ারব্রিগেডের। যদিও কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা গেছে তবুও ক্ষতির পরিমাণ সামান্য নয়। আগুনে পুরোপুরিভাবে পুড়ে গেছে ওই বাড়ির নিচের তলায় রাখা দুটি বাইক এবং একটি স্কুটি। এদিনের আগুনের ফলে একজন শিশু সহ ওই পরিবারের তিনজন সদস্যই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের প্রচেষ্টায় তিনজনকেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে