এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভুয়ো পরিচয়ে প্রেম, জানতে পেরে বাইক থেকে ঝাঁপ যুবতীর

Published on: February 2, 2021 । 6:58 PM

আকাশ দোলই:যুবকের চলন্ত বাইক থেকে যুবতীর রাস্তায় ঝাঁপ। কোনও হিন্দি সিনেমার স্টান্ট নয়। আজ ২ ফেব্রুয়ারি বিকেল নাগাদ ঘাটালের নিমতলা বাসস্টপে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, ওই যুবতীর বাড়ি চন্দ্রকোণা থানার পলাশচাপড়িতে। বাইক চালক এই যুবকের নাম সেখ মুস্তাক, বাড়ি দাসপুর থানার গোপীগঞ্জে। যুবতীর অভিযোগ, এই যুবক নিজের আসল পরিচয় গোপন করে তার সঙ্গে প্রেমের ফাঁদ পেতে প্রতারণা করেছে। আজ জোর করে ওই যুবতীকে বাইকে করে তুলে নিয়ে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। নিমতলা বাসস্টপের কাছে বাইকের গতি একটু কমতেই ঝাঁপ মেরে পালাতে যায়, তখনই এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাসস্টপে উৎসুক জনতার ভিড় জমে যায়। দুজনকে বাসস্টপের প্রতীক্ষালয়ে আটকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্তের জন্য এই দুজনকে উদ্ধার করে নিয়ে থানায় যায়।•ভিডিও

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক