এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আগামী কাল ১ আগস্ট শনিবার ঘাটাল মহকুমার বহু জায়গায় বিদ্যুৎ থাকবে না

Published on: July 31, 2026 । 7:57 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রাক পুজো রক্ষণাবেক্ষণের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের অধীন নিম্নলিখিত ফিডারগুলিতে আগামীকাল, ১ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের ঘাটাল ডিভিশন ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম। তবে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে প্রোগ্রাম বাতিল হতে পারে।
•ভুঁঞ্যাড়া সাব-স্টেশন: গোপীগঞ্জ ফিডার
•বীরসিংহ সাব-স্টেশন: মনশুকা ফিডার
•চন্দ্রকোণা সাব-স্টেশন: ঝাঁকরা ফিডার
•ক্ষীরপাই সাব-স্টেশন: কালিকাপুর ফিডার
•কুশপাতা সাব-স্টেশন: কুশপাতা ফিডার
•কুঠিঘাট সাব-স্টেশন: মহারাজপুর ফিডার
•নাড়াজোল সাব-স্টেশন: সামাট ফিডার
•নেড়াদেউল সাব-স্টেশন: পিংলাস ফিডার
•নির্মলবাজার সাব-স্টেশন: চাউলি ফিডার
•শ্রীনগর সাব-স্টেশন: জাড়া ফিডার
•সুতানগর সাব-স্টেশন: জোৎঘনশ্যাম ফিডার এবং খুকুড়দহ ফিডার

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।