এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খবরের জেরে সঙ্গে সঙ্গে বিদ্যুতের ভাঙা খুঁটি বদলে দেওয়া হল

Published on: May 28, 2022 । 10:44 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২১ মে কালবৈশাখীর ঝড়ে বিদ্যুতের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]খুঁটি ভেঙে গিয়েছিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল গ্রাহক পরিষেবা কেন্দ্রের অধীন দন্দীপুরে। এতো দিনেও তা সারানো হয়নি। আজ ২৮ মে ‘স্থানীয় সংবাদ’-এর ডিজিটাল মিডিয়ায় সেই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয় বিদ্যুৎ দপ্তর। আজ সকালে খবরটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ দপ্তর সেই খুঁটিটি বদলে দিয়ে এলাকার বিদ্যুৎ চলাচল স্বাভাবিক করে দেওয়ার ব্যবস্থা করে। বিদ্যুৎ দপ্তরের ঘাটাল ডিভিশনাল ম্যানেজার ও ডিভিশনাল ইঞ্জিনিয়ার দেবজ্যোতি রাউৎ বলেন, ওই খুঁটি ভাঙার খবরটি আমাদের জানা ছিল না। আজ ‘স্থানীয় সংবাদ’-এর ডিজিটাল মিডিয়ায় খবরটি দেখার পরই আমরা তৎপরতার সঙ্গে খুঁটিটি বদলে দিই। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে,  ঝড় বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় অনলাইনে অভিযোগ করার থেকে অফিসে সরাসরি জানালে কাজটা অনেকটাই তৎপরতার সঙ্গে হয়ে যাবে। ওই এলাকার এক উপভোক্তা কৌশিক মুখোপাধ্যায় বলেন, আমরা ঝড়ের দিনই অনলাইনে অভিযোগ করেছিলাম। ডকেট নম্বরও ছিল। কিন্তু তবুও কেন খুঁটিটি সারানো হয়নি তা এতোদিন বুঝতে পারিনি। তাই আজ বিষয়টি স্থানীয় সংবাদের দপ্তরে জানিয়েছিলাম। প্রায় সঙ্গে সঙ্গেই কাজ হয়ে গিয়েছে। কৌশিকবাবু বলেন, আজকের বিদ্যুৎ দপ্তরের এই তৎপরতা দেখে খুব ভালো লেগেছে। তিনি বলেন, শুনেছি নতুন একজন ডিভিশনাল ম্যানেজার এসেছেন। তিনি যে কোনও কাজই দ্রুততার সঙ্গে করেন। এমনটি জানলে আমরা খুঁটি ভাঙার খবরটি সরাসরি আগে অফিসেই জানাতাম। •আরও পড়ুন: 👆বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় খুশি উপভোক্তারা

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ