এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের মহকুমা স্তরে অঙ্কন প্রতিযোগিতা ৮ সেপ্টেম্বর

Published on: August 30, 2019 । 7:18 PM

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর আকাদেমি ঘাটাল মহকুমায় ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বেলা ২টায় ওই প্রতিযোগিতাটি ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে অনুষ্ঠিত হবে।  ‘ক’ বিভাগ [যাদের বয়স ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী ৫ থেকে ১০ বছরের মধ্যে] এবং ‘খ’ বিভাগে [যাদের বয়স ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী  ১১ থেকে ১৬ বছরের মধ্যে] —এই দুটি বিভাগে প্রতিযোগিতাটি হবে। এই মহকুমার মধ্যে যে কোনও স্কুলের পড়ুয়া ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। কী বিষয়ে ছবি আঁকতে হবে তা প্রতিযোগিতা শুরুর আগে জানিয়ে দেওয়া হবে। প্রতিযোগীরা যে কোনও মাধ্যমে ছবি আঁকতে পারবে তবে আঁকার সরঞ্জাম নিয়ে যেতে হবে। বিস্তারিত জানতে ফোন করতে পারেন: 03225244447 & 7585045448

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব