এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

থার্মোকল ও প্লাস্টিকের ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা দিলেন ঘাটালের মহকুমাশাসক

Published on: July 1, 2022 । 9:10 PM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: থার্মোকল ও প্লাস্টিকের ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আজ ১ জুলাই (নীচে অনুষ্ঠানের ভিডিও দেখুন)

চিকিৎসক দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির উদ্যোগে ঘাটালের রাধানগরে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে মহকুমা শাসক উপস্থিত হয়ে এমনই বার্তা দিলেন। তিনি বলেন, এবছর বিভিন্ন  দুর্গাপুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হচ্ছে প্যান্ডেলে কোনও মতেই থার্মোকল এবং প্লাস্টিক ব্যবহার করা চলবে না। যাতে সবাই প্লাস্টিক ব্যবহার বর্জন করেন তার আবেদনও জানানো হয়। রেডক্রশের আজীবন সদস্যপদ গ্রহণের  জন্য সবার কাছে আর্জিও জানান তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কারক খাঁ প্রমুখ। বক্তারা সকলেই বিধানচন্দ্র রায়ের স্মৃতিচারণ করেন। রেডক্রস সোসাইটির পক্ষে নারায়ন ভাই, শুভদীপ সিংহ রায়, শ্যামল রায়, রামমোহন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক বিধানচন্দ্র  রায়ের আজ জন্ম ও মৃত্যুদিন।তাঁর প্রতি সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে ১ জুলাই চিকিৎসক দিবস ঘোষিত। ওইদিনটিকে স্মরণ রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন। আজকের ওই অনুষ্ঠানে ঘাটাল মহকুমা হাসপাতালের চিকিৎসক শোভন দাসকে সম্মানিত করা হয় বলে তাঁরা জানান। প্রসঙ্গত, ওই রক্তদান শিবিরে ১৩ জন মহিলা সহ মোট ৫২ জন রক্তদান করেন।রক্ত সংগ্রহ করে পাঁশকুড়া ব্লাড ব্যাংক।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব