এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার অসহায় সেই বৃদ্ধাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দেব

Published on: August 29, 2020 । 9:06 PM

তৃপ্তি পাল কর্মকার: দেব তাঁর দেওয়া কথা মতোই কাজ করলেন। চন্দ্রকোণার সেই বৃদ্ধার হাতে টাকা, খাবার ও ত্রিপল তুলে দেওয়া হল। আজ ২৯ আগস্ট বিকেলে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবের প্রতিনিধি রামপদ মান্না নিজে গিয়ে বৃদ্ধার হাতে নগদ ১০ হাজার টাকা, একটি ত্রিপল এবং কিছু ত্রাণ সামগ্রী তুলে দিয়ে এলেন। সঙ্গে ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অজিতরঞ্জন দে এবং ঘাটাল পুরসভার কর্মী শান্তি দত্ত কর্মকার। রামপদবাবু বলেন, দেবের নির্দেশ মতোই আমরা আজ গিয়েছিলাম। অবিলম্বে ওই বৃদ্ধার একটি ছিটেবেড়ার বাড়ি বানিয়ে দেওয়া হবে। তারপরই সরকারি প্রকল্পে পাকা বাড়ি করে দেওয়া হবে।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
প্রসঙ্গত, ছেলে বৌমা থাকতেও চন্দ্রকোণা শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঊষা দোলই  অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন।  প্রায় ৮০ বছরের ওই বৃদ্ধার  ভাঙাচোরা মাটির বাড়িতেই   ঠাঁই। বার্ধক্যভাতা আর রেশনের চাল দিন গুজরানের সম্বল মাত্র। তারপর পরিচারিকা মাসির কষ্টের কথা অনুসূয়া সরকার অভিনেতা সাংসদ দেবকে টুইট করলে  তৈরি হয় আশার আলো। দেব সেই টুইটের রিটুইট করে বৃদ্ধার ফোন নম্বর চান। তার পরেই সাংসদ প্রতিনিধির ফোন আসে সেই নম্বরে। আজ রামপদবাবু গিয়ে তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রামপদবাবু বলেন, দেব জানিয়েছে ওই বৃদ্ধাকে তাঁর ছেলেরা না দেখলেও পশ্চিমবঙ্গে অনেক ছেলে রয়েছে যাঁরা ওই বৃদ্ধাকে দেখবেন। তাঁর মধ্যে দেবও এক জন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক