এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাস্তা সারাইয়ের দাবিতে বিডিওকে স্মারকলিপি

Published on: June 26, 2020 । 9:33 PM

নিজস্ব সংবাদদাতা: বেহাল রাস্তা অবিলম্বে সারানোর দাবিতে বিডিও অফিসে স্মারকলিপি দিলেন যাত্রীরা। ২৬ জুন ঘাটাল রাণীচক পরিবহণ যাত্রী কমিটির পক্ষ থেকে দাসপুর-২ ব্লকের বিডিওকে স্মারক লিপি দেওয়া হয়।
ঘাটাল শহর থেকে রাণীচক রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ওই রাস্তা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা ছাড়াও  হুগলি ও হাওড়া জেলার একাংশের মানুষ নিয়মিত যাতায়াত করেন। অথচ ওই সাড়ে দশ কিলোমিটার রাস্তার মধ্যে রাণীচক থেকে ঘাটাল অভিমুখে সাড়ে তিন কিলোমিটার রাস্তা ২০০৩সালের পর থেকে এখনও পিচ হয়নি। ওই কমিটির যুগ্ম সম্পাদক জগদীশ মণ্ডল অধিকারী ও তাপস মিশ্র বলেন, ফলে ওই রাস্তাটি একেবারে বেহাল। রাস্তায় বড় বড় গর্ত। সেই গর্তে জল জমে রয়েছে। কোনও কোনও জায়গায় হেঁটেও যেতে সমস্যা হয়। গাড়িগুলিকেও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতেই আজ আমরা বিডিওকে স্মারকলিপি দিই। জগদীশবাবু বলেন, অবিলম্বে ওই রাস্তাটি সংস্কার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক