এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি

Published on: September 4, 2021 । 9:20 PM

তনুপ ঘোষ ও শ্রীকান্ত ভুঁইয়া,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: করোনার পর এবার ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এলো ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি। আজ ৪ সেপ্টেম্বর চন্দ্রকোণা-১ ব্লকে ডেঙ্গু প্রতিরোধ করতে দুঃস্থ আদিবাসীদের মশারি বিতরণ করা হল। তার সাথে তাঁদের হাতে একটি করে বালতি তুলে দেওয়া হল। প্রায় ১০০ টি আদিবাসী পরিবারের হাতে মশারি ও বালতি তুলে দেওয়া হয় বলে জানান চন্দ্রকোণা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহাকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী,চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই প্রমুখ।

রেডক্রস সোসাইটির সম্পাদক নারায়ণ ভাই বলেন, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি তাঁদের সাধ্যমত ত্রাণ নিয়ে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে ঘাটাল মহকুমার বিভিন্ন ব্লকে ডেঙ্গু প্রতিরোধে তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য ভারী বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমে মশা,মাছির উপদ্রব বাড়ছে। যা থেকে ডেঙ্গু ছড়াতে পারে অতিমাত্রায়। তাই ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি আগে থেকেই তা প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্ৰহণ করেছে।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব