এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পাঁশকুড়ায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু দাসপুরের এক ব্যক্তির

Published on: December 11, 2019 । 10:18 AM

শ্রীকান্ত ভুঁইঞ্যা:আজ ১১ ডিসেম্বর বুধবারের সাতসকালেই ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দাসপুর থানার গৌরা গ্রামের এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম নিমাই সামন্ত (৪০)। পরিবার সূত্রে জানা গেছে আজ সকালে ডাক্তার দেখানোর জন্য নিমাই সামন্ত ও তাঁর স্ত্রী ছবি সামন্ত কলকাতা যাবার উদ্দেশ্যে পাঁশকুড়া স্টেশনে নামেন। স্ত্রীকে টিকিট কাটতে দিয়ে নিমাই বাবু স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম এর ট্রেন লাইনে নেমে পার হতে গেলে হাওড়া গামী ট্রেন নমাইবাবুর উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে নিমাইবাবুর মর্মান্তিক মৃত্যু হয়। দাসপুরের গ্রামের বাড়িতে খবর পৌঁছলে নিমাইবাবুর পরিবারে শোকের ছায়া নেমে আসে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে