কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: বাইকে বন্ধুকে চাপিয়ে ঘাটাল-ক্ষীরপাই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন ঘাটাল থানার মহারাজপুরের বাসিন্দা প্লাবন চৌধুরী (২৫)। নবগ্রামের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে। প্লাবন গুরুতর এবং তাঁর বন্ধু মোহনচকের সম্রাট দোলই অল্পবিস্তর জখম হন। রাতেই তাঁদের ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্লাবনের মৃ/ত্যু হয়। পুলিস বাইকটি উদ্ধার করেছে। সোমবার দুপুরে প্লাবনের দেহের ময়নাতদন্তের পর তাঁর পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয়।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।





