বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: বুধবার সন্ধ্যায় দাসপুর থানার চাঁইপাটে এক ব্যক্তির অস্বাভাবিক মৃ/ত্যু/কে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ওই ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মাইতি ওরফে টোটন(৪৩)। আজ স্থানীয় একটি পুকুরে তাঁর দে/হ ভাসতে দেখা যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে তিনি জলে পড়ে গিয়েছিলেন, তার ফলে জলে ডুবে তাঁর মৃ/ত্যু হয়েছে।
এদিন সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ এক বৃদ্ধ পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে জ্বলন্ত টর্চলাইট দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজি শুরু হলে পুকুর থেকে রবীন্দ্রনাথবাবুর দে/হ উদ্ধার করা হয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, মৃ/ত দেহ উদ্ধারের সময় টোটনের পকেট থেকে চোলাই মদের প্যাকেট পাওয়া গিয়েছিল। যদিও পরে সবার নজর এড়িয়ে সেগুলি ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।
দাসপুরে রহস্যজনক মৃ/ত্যু
By বাবলু মান্না
Published on: May 13, 2026 । 8:47 PM





