এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

স্বামীর সঙ্গে বচসা, চরম সিদ্ধান্ত বধূর

Published on: March 30, 2026 । 2:10 PM

শ্রীকান্ত ভুঁইয়া ও ইন্দ্রজিৎ মিশ্র: দাসপুর থানার অন্তর্গত নিজামপুর এলাকায় এক গৃহবধূর ঝু/ল/ন্ত দে/হ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃ/তা)র নাম জ্যোতি সাউ (২৩)।
পরিবার সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। জ্যোতির একটি তিন বছরের সন্তান রয়েছে। তার বাপের বাড়ি আমেদাবাদে হলেও, ছোটবেলা থেকেই তিনি পাঁশকুড়া থানার রূপদেবপুর এলাকায় মামার বাড়িতে বড় হয়েছেন।
স্বামী সূর্য শেখর সাউ জানান, আমি সকালে বাজারে যাই। তখন সব ঠিকই ছিল। সকাল ৮টা নাগাদ বাড়ি ফিরে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরিবারের দাবি, গত কয়েক দিন ধরে জ্যোতি কারও সঙ্গে ফোনে কথা বলতেন। এই নিয়ে স্বামী তাকে বকাবকি করেছিলেন। এর জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে অনুমান পরিবারের।
সূর্য শেখর সাউ পেশায় মাছ ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দে/হটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।