এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভিন রাজ্যে দাসপুরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

Published on: March 2, 2026 । 9:18 AM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
আমার কলম ঘাটাল মহকুমার জীবনবোধের শরিক। আমি সামাজিক সমস্যার নিভৃত কান্না, অভাবের নীরব দীর্ঘশ্বাস এবং সাধারণ মানুষের গভীর অভিযোগের সুর শুনতে ভালোবাসি। আমার লেখনি আলো-আঁধারের গাঢ় পটভূমি এড়িয়ে চলে। খুন-খারাপি, রাজনৈতিক জটিলতা বা তীব্র দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য আমার উপজীব্য নয়। আমি ডুব দিই লোকায়ত জীবনের সরল জটিলতায়—ঘাটালের ধূলিকণা ও মানুষের আশা-হতাশা—এরাই আমার লেখনির প্রাণ। যা আমি ‘স্থানীয় সংবাদ’-এর মাধ্যমে তুলে ধরি।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: ভিন রাজ্যে দাসপুর থানার এক গৃহবধূর ঝু/ল/ন্ত দে/হ উদ্ধার হল। মৃ/ত গৃহবধূর নাম বাসন্তী রায় (২৭)। তাঁর শ্বশুরবাড়ি দাসপুর থানার কোটালপুরে। দাসপুর-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা কোটালপুর এলাকার বাসিন্দা ইসলাম আলি খান জানান, বাসন্তীর স্বামী পরেশ রায় কর্ণাটকে কাঠের কাজ করেন। সেখানেই স্বামী ও দেড় বছরের কন্যাসন্তানের সঙ্গে থাকতেন বাসন্তী। রবিবার সকালে দম্পতির মধ্যে বচসা হয়। এরপরই স্বামীর অলক্ষ্যে ভাড়া বাড়িতে গলায় ফাঁ/স দিয়ে আ/ত্ম/ঘা/তী হন ওই গৃহবধূ। আজ, সোমবার গৃহবধূর দে/হ কোটালপুরে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।