এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ছাদে উঠে ফোনে কথা,মর্মান্তিক মৃত্যু হাওড়ার বাসিন্দার

Published on: December 9, 2021 । 1:04 AM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুর থানার জগন্নাথপুরে ভাড়াবাড়ির ছাদে উঠে ফোন করতে গিয়ে মর্মান্তির মৃত্যু হাওড়ার এক ব্যক্তির,ঘটনায় তীব্র চাঞ্চল্য,বাড়ি মালিকের গাফিলতির জেরেই এই মর্মান্তিক মৃত্যু? আজ ৮ ডিসেম্বর বুধবার বিকেল প্রায় সাড়ে ৪টা নাগাদ দাসপুর থানার জগন্নাথপুরে বিষ্টু দাসের বাড়ির ছাদে ফোনে কথা বলছিলেন এক ভাড়াটিয়া। ছাদের উপর দিয়েই গেছে বিদ্যুতের হাইটেনশন তার। ওই তারই হঠাৎ গায়ে লেগে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ওই ব্যক্তির।

মৃত ওই ব্যক্তির নাম নির্মল খানটা বয়স প্রায় ৪০ বছর,বাড়ি হাওড়া জেলার নজরপুরে। দাসপুর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে এলাকায় এক টেলিকম কম্পানির কাজ চলছে। সেই কাজের দেখভাল করছিলেন নির্মল বাবু। স্থানীয় এই বিষ্টি ও সুভাস দাসেদের এই বাড়ি ভাড়া নিয়ে নির্মল খানাটক তাঁর কর্মীদের নিয়ে ভাড়ায় আছেন বেশ কয়েকদিন হল।

ছাদের উপর দিয়েই বিদ্যুতের হাইটেনশান তার। স্থানীয়দের থেকে জানা গেছে বাড়ি তৈরির আগে থেকেই আছে ওই তার। প্রশ্ন উঠেছে মাথার ওপর এমন বিপজ্জনক ভাবে বিদ্যুতের খোলা তার,তার নিচে কীভাবে এই বাড়ি? তারের কোটিং এর ব্যবস্থা না করেই কেন খোলা ওই ছাদ? আমরা বাড়ি গিয়ে এবং ফোনে যোগাযোগ করার চেষ্টা করি বাড়ি মালিকের সাথে। কিন্তু খোঁজ মেলেনি বাড়ি মালিকের। ফোনে কথা বলার সময় অন্যমনস্ক হয়ে এই মর্মান্তিক পরিনতি ঠিকই কিন্তু এই মর্মান্তিক পরিনতির দায় কি এড়াতে পারেন বাড়ি মালিক?

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে