এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের ডিহিপলসায় গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার

Published on: October 16, 2021 । 10:01 PM

একাদশীর রাতে দাসপুর পুলিশ গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার করল গৃহকর্তার দেহ। হঠাৎ পরিবারের বয়স্ক মানুষটির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা দাসপুর থানার ডিহিপলসা গ্রামের সামই পরিবারের। আজ ১৬ অক্টোবর শনিবারের রাতে রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ গ্রামের ৫৯ বছরের প্রফুল্ল সামইকে মাটির বাড়ির দ্বিতলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

প্রফুল্লবাবুর একমাত্র ছেলে রমেশ তখন ডিহিপলসা বাজারে নিজেদের দোকানে। খবর পেয়ে ছেলে বাড়ি যায়। ছেলে রমেশ সামই জানায় হঠাৎ বাবার এমন মৃত্যু তিনি আশা করেননি। ছেলে জানায়, বছর কয়েক আগে বাবার ব্রেইন স্ট্রোক হয়েছিল। কিন্তু তারপর চিকিৎসায় মোটামুটি সুস্থই ছিলেন। তিনি বলেন, তারপর থেকে বাবার মানসিক অবসাদ একটা ছিল। তবে এভাবে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখবো,ভাবতে পারিনি! এই মৃত্যুর কারণ বিষয়ে দাসপুর পুলিশ মুখ খুলতে নারাজ। পুলিশ এই রাতেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি