এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গান্ধীর জন্মদিনে দুঃস্থ পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়াল দাসপুরের কয়েকজন যুবক যুবতী

Published on: October 2, 2020 । 4:13 PM

রবীন্দ্র কর্মকার: গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে আজ ২ অক্টোবর দাসপুরের বাবলাতলা এলাকার কয়েকটি দুঃস্থ পরিবারকে ডাল, সোয়াবিন, তেল, সাবান, বিস্কুট, পাঁপড়, মোমবাতি বিতরণ করল এলাকার কয়েকজন যুবক যুবতী। মূলত, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক মন্ডলীর সদস্য সন্তু মোদকের উদ্যোগে এবং  কেশপুরের প্রাক্তন বিধায়ক রজনী দোলইয়ের পুত্র সত্যব্রত দোলই, ঘাটাল মহকুমা হাসপাতালের কর্মী রমাপ্রসাদ চক্রবর্তী, শিক্ষক পলাশ মুখোপাধ্যায়ের সহযোগিতায় ওই খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ওই পরিবারগুলির সদস্যদের হাতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিতে পারে খুবই খুশি  পিয়ালী প্রামানিক, সৈকত রায়, সূর্যশেখর পান্ডা, সৌমেন অধিকারী, রাজীব পাত্র সহ আরও অনেকে। আগামীদিনে এইভাবেই দুঃস্থদের পাশে থাকার অঙ্গীকার করেন তাঁরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now