এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পিকনিকে গিয়ে শিক্ষা দিল দাসপুরের শিক্ষার্থীরা,শিশুদের চেতনা দেখে অবাক ঝাড়গ্রাম

Published on: January 12, 2019 । 5:55 PM

পশ্চিম মেদিনীপুরেফ দাসপুরের সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা আজ শিক্ষামূলক ভ্রমনে ঝাড়গ্রাম গিয়ে অন্যান্যদের শিক্ষা দিয়ে এল। সেখানে রাজবাড়ি ডিয়ারপার্ক চিল্কিগড় দেখার ফাঁকেই চোখে নজরে আসবে পিকনিক করার স্মৃতি। থার্মকলের প্লেট,প্লাস্টিক বোতলে দূষিত হচ্ছে প্রাকৃতিক জঙ্গল!
বিদ্যালয়ের পক্ষে সেরে ফেলা হল পরিবেশ রক্ষার সচেতনতা অভিযান। মিছিলে ড্রাম বাজিয়ে ক্ষুদেরা শ্লোগান দিল,থার্মোকলের থালা বাটি / দূষণ করে জল ও মাটি। তাদের সাথে তাল মিলিয়ে অভিভাবকরাও বলেলেন, শালপাতার ব্যবহার / আমাদের অঙ্গীকার।
এদিন পিকনিক করতে আসা অন্য মানুষজনের কাছে গিয়েও ছেলেমেয়েরা অনুরোধ করে, থার্মোকলের ব্যবহার না করে শালপাতা ব্যবহার করতে। শালপাতার দেশে থার্মকল! বড্ড বেমানান।

ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলেন, আমরা পিকনিকে শালপাতা ব্যবহার করেছি। আমাদের ছেলেমেয়েরাও থার্মোকল প্লাস্টিক দূষণ নিয়ে সচেতন হচ্ছে। ওরা পাশাপাশি এলাকাবাসী মানুষজনদেরও এই বিষয়ের উপর একটি হ্যাণ্ডবিলও দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম মাজী বলেন,সবাইকে অনুভব করতে হবে-তুমি আমি মিলেই দেশ, আমরা বাঁচাব পরিবেশ।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক