এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রাস্তা গেল মাটির তলায়, সমস্যায় পড়লেন ৮-১০টি গ্রামের মানুষ

Published on: April 23, 2020 । 11:47 AM

তৃপ্তি পাল কর্মকার: আটদশখানা গ্রামের সংযোগকারী রাস্তা বসে গেল পঁচিশ ফুট। আট দশখানা গ্রামের সংযোগকারী মোরাম রাস্তা বসে যাওয়ায় ফলে সমস্যার মধ্যে পড়লেন পথচারী, রোগী আর ছাত্রছাত্রীরা। সমস্যায় পড়েছেন কৃষকরা। এই ধান কাটার মরশুমে মেন রাস্তা বসে যাবার ফলে ওই রাস্তা ব্যবহার করে আর মাঠে যেতে পারবেন না তাঁরা।দাসপুর-১ ব্লকের সাগরপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে জোতমণিরাম গ্রামের শুরুতে একটা পুকুরের পাড় ঘেঁষা এই রাস্তা চওড়ায় বসেছে আটফুট, লম্বায় বসেছে পঁচিশ ফুট। সাগরপুর গ্রামের বাসিন্দা তপন মাইতি, সুকুমার মাইতি, নিমাই মান্না, কাশীনাথ মণ্ডলরা বলেন ওই রাস্তা সারাই না হলে প্রচণ্ড দুর্ভোগ হবে আট দশটি গ্রামের মানুষের। কারণ এটাই মেন রাস্তা। দাসপুর ১ বিডিও বিকাশ নস্কর বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজ নিয়ে দেখছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক