এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শিবের জলঢালাতেও করোনা অতিমারী আঘাত হেনেছে, দাসপুরের দুটি মন্দিরের চিত্র দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে

Published on: April 12, 2020 । 10:35 PM

তৃপ্তি পাল কর্মকার: দাসপুর থানা এলাকার দুটি বিখ্যাত শিব মন্দিরের চিত্র দেখুন। উপরের গুলি এবছরের। আর নিচেরগুলি গত বছরের। চিন থেকে উদ্ভুত করোনা ভাইরাস বদলে দিল গ্রামবাংলার চিরাচরিত রীতিনীতি আচার অনুষ্ঠানের। এটা দাসপুরের ভূতনাথ শিবমন্দিরের গত বছর অর্থাৎ ২০১৯ সালের ছবি। দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত জল ঢালতে এসেছেন। প্রচণ্ড ভিড় ভাট্টা। ছোটোখাটো দোকানদানিও বসেছে। সেখানে জল ঢেলে কেনাকাটা করছেন মানুষ। আর এই ছবিটাও দাসপুরের এক জনপ্রিয় শিব মন্দির ঝাড়েশ্বর শিবের জল ঢালার ভিড়ের ছবি। এটিও গত বছরের। দেখতে পাচ্ছি একই দৃশ্য। জলঢালার জন্য লম্বা লাইন ভক্তদের।
এবছরের চিত্র দেখুন। আজকের চিত্র সম্পূর্ণ বিপরীত। আজ জল ঢালার চেনা ভিড়টা দুই জায়গাতেই একদম নেই। প্রতিবছর ত্রিশ পঁয়ত্রিশ হাজার ভক্ত জল ঢালেন ভূতনাথে। ঝাড়েশ্বরেও প্রচুর ভক্ত আসেন।জল ঢালা উপলক্ষ্যে দুই মন্দির চত্বরে একটাও দোকানদানিও বসেনি। বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের অতিমারীর প্রকোপ। সেই জন্য এবছর জল ঢালার জমায়েতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তাই সরকারের নির্দেশ মতো এবছর দুটি মন্দির চত্বরে চলছে পুলিশের টহল। ভূতনাথের পুরোহিত লক্ষ্মীশঙ্কর চক্রবর্তী বললেন, করোনা অতিমারির জন্য এবছর কেউ জল ঢালতে আসছেন না। তাই মন্দির চত্বর একেবারে ফাঁকা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব