এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের ছাত্র স্পোর্টস স্কুলে সুযোগ পেল

Published on: February 11, 2020 । 8:38 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুরের এক ছাত্র স্পোর্টস স্কুলে খেলার সুযোগ পেল। ওই ছাত্রের নাম সানিরুদ্ধ রানা। সানিরুদ্ধ আজুড়িয়া প্রাথমিক স্কুলের ছাত্র ছিল। এবছর সে চতুর্থ শ্রেণী পাশ করেছে। ওই স্কুলের  সহকারী শিক্ষক দেবাশিস চক্রবর্তী বলেন, সানিরুদ্ধ এবার জেলাস্তরে ক্রীড়াতে প্রথম হয়ে রাজ্য ক্রীড়ায় অংশগ্রহণ করার সুবাদে সরকারিভাবে উত্তর চব্বিশ পরগণা জেলার বাণীপুরের ড. বি.আর. আম্বেদকর স্পোর্টস স্কুলে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট দেওয়ার সুযোগ পায়। অ্যাডমিশন টেস্টের প্রতিটি বিভাগে বা খেলায় খুব ভালো পারফর্ম করে সে। আজ ১১ ফেব্রুয়ারি লিস্ট আউট হলে জানা যায়, পশ্চিম মেদিনীপুর থেকে মাত্র দু’জন ছাত্র ওই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তারমধ্যে একজন সানিরুদ্ধ। অন্যজন ডেবরা পূর্ব চক্রের শুভজিৎ মান্ডি। সারা রাজ্যের মোট ৩১ জন ছাত্র এই সুযোগ পেয়েছে বলে জানা গিয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক