এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের স্কুলে বৈদ্যুতিন সরঞ্জাম প্রদান

Published on: February 19, 2020 । 9:14 AM

নিজস্ব সংবাদদাতা: পড়ুয়াদের নৈতিক শিক্ষা ও অত্যাধুনিক পদ্ধতিতে পঠন-পাঠনের জন্য ইলেকট্রনিক্স সরঞ্জাম দিলেন এক শিক্ষানুরাগী ব্যক্তি। দাসপুর-২ ব্লকের সীতাপুর গ্রামে ওই ব্যক্তির নাম শ্যামসুন্দর বেরা। সরস্বতী পুজোর সময় ওই সামগ্রীগুলি তিনটি স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। স্কুলগুলি হল- ওই ব্লকের গোমকপোতা গুণধর বিদ্যামন্দির, সীতাপুর দক্ষিণপাড়া ক্ষীরোদা হাঁড়া প্রাথমিক বিদ্যালয় ও আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়। গোমকপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই বলেন, প্রত্যেক স্কুল গড়ে ৭০-৭৫ হাজার টাকার সামগ্রী পেয়েছেন।
শ্যামসুন্দরবাবু নিজে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। তাই ছোট বেলাতেই রুজির জন্য সোনার কাজকে বেছে নিতে হয়েছিল। শ্যামসুন্দরবাবু বলেন, আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বর্তমান প্রজন্মের পড়ুয়াদের মধ্যে শ্রদ্ধাশীলতা অনেকটাই কম। আমি চাই প্রত্যেকটি বিদ্যালয়ে অত্যাধুনিক পঠন-পাঠনের পাশাপাশি নৈতিক শিক্ষার বিষয়টিও চালু হোক। ইন্টারনেটের সাহায্যে বহু ক্লিপিং পড়ুয়াদের দেখিয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব হবে। সেজন্যই আমার এই উদ্যোগ। আমি আমার দাদু শীতলচন্দ্র বেরার স্মৃতিতেই ওই সামগ্রীগুলো দিয়েছি। আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিস চক্রবর্তী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলিকে একটি করে ল্যাপটপ, একটি করে প্রোজেক্টর এবং একটি করে স্ক্যানার-কাম-প্রিন্টার দেওয়া হয়েছে। সুব্রতবাবু বলেন, আমাদের স্কুলকেও শ্যামসুন্দরবাবু সিসি ক্যামেরার সেট এবং একটি প্রোজেক্টর মেশিন দিয়েছেন। ওই সামগ্রীগুলি আমাদের অত্যন্ত কাজে লাগবে। •ছবিটি শ্যামসুন্দর বেরার।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব