এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গান গেয়ে এলাকাবাসীকে ধন্যবাদ জানালো দাসপুর পুলিশ

Published on: April 10, 2020 । 11:31 PM

দাসপুর পুলিসের তরফে গান গেয়ে এলাকাবাসীদেরকে ধন্যবাদ জানানো হল করোনা রোধে লকডাউনকে মান্যতা দিয়ে নিজেদেরকে গৃহবন্দী করে রাখার জন্য।

পুলিস মানেই আইন,শৃঙ্খলা,ঝামেলা,গণ্ডগোল কিন্তু সেসব ছবির বাইরে দাসপুরের সোনাখালী এলাকার মানুষ আজ দেখল দাসপুর পুলিসের অন্যরূপ।

বাজনার তালে তাল মিলিয়ে পুলিসের অফিসাররা সুর তাল ছন্দের শৃঙ্খলায় গান গাইলেন। লকডাউনের বাড়ির মধ্যে আটকে থাকা দাসপুরবাসী ভরসা পেল,পাশে আছে প্রশাসন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭