এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল যুবকের

Published on: August 12, 2020 । 2:14 PM

শ্রীকান্ত ভূঁইঞ্যা:  স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ২৭ বছর বয়সের এক যুবকের। ১১ আগস্ট মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দাসপুর থানার জগন্নাথপুর পশ্চিম পাড়ায়। মৃত যুবকের নাম শ্রীমন্ত সামন্ত। জানা গেছে স্থানীয় একটি পুকুরে দুপুরে স্নান করেতে নেমেছিলেন কয়েকজন। সকলেই পুকুর থেকে ওঠে আসার কিছুক্ষণের মধ্যেই দেখেন শ্রীমন্তবাবু  আসেনি। খোঁজাখুঁজির পর প্রায় মিনিট দশেক পর পুকুরের জল থেকেই তাকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু ঘটে। বর্তমানে ওই মৃত্যুকে কেন্দ্র করে জগন্নাথপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও গ্রামবাসী এই তরতাজা যুবকের মৃত্যুতে শোকে স্তব্ধ।
https://www.facebook.com/355052314621207/posts/3048164525309959/

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও