এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে দেহ দাহকে কেন্দ্র করে উত্তেজনা, রাতেই শ্মশানে পুলিশ বাহিনী

Published on: November 5, 2022 । 10:38 AM

সৌমেন মিশ্র: মৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়াল দাসপুর থানার নিজনাড়াজোল গ্রামপঞ্চায়েত এলাকায়। মৃতদেহকে  চুল্লির সামনে নিয়ে যাওয়া হলেও দেহ দাহ করতে বাধা দেন কয়েকটি পরিবার। সৃষ্টি হয় তুমুল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ঘটনাস্থলে পৌঁছান দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়। পুলিশ গেলেও এক পরিবারের প্রবল বাধায় সরকারি চুল্লিতে দেহ দাহ করা যায়নি। পুলিশ জানিয়েছে, চুল্লি থেকে বেশ কিছুটা দূরে সেই দেহ দাহ করার ব্যবস্থা করা হয়েছে। পরে গ্রামাবাসী এবং যারা বাধা দিয়েছেন তাঁদের নিয়ে একটি বৈঠকে বসা হবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ৪ নভেম্বর নাড়াজোলের এক বাসিন্দা অশীতিপর বৃদ্ধ কাশীনাথ চক্রবর্তীর মৃত্যু হয়। তাঁর দেহ দাহের জন্য ওই গ্রামপঞ্চায়েতের নাড়াজোল এবং রামদাসপুরের সীমানায় সরকারি চুল্লিতে দাহের জন্য নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর দেহ যেতেই রামদাসপুরের পাত্র পরিবারের কয়েকজন সদস্য দেহ দাহ করতে বাধা দেন। শক্তি পাত্র, বিজয় পাত্র বলেন, চুল্লিটি ২০১৭ সালে জোর করে আমাদের জায়গার উপর করা হয়েছে। আমাদের কোনও অনুমতি নেওয়া হয়নি। পঞ্চায়েত বার বার আশ্বাস দিয়েছিল সমাধান করে দেবে বলে কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। আমাদের জায়গার ক্ষতি পূরণ দেয় বা স্থায়ী সমাধান করে দেয় ততক্ষণ আমরা ওই শ্মশানে কোনও দেহ দাহ করতে দেব না। গ্রামপঞ্চায়েত প্রধান গগন সামন্ত বলেন, আমরা মাপজোক করে খাস জায়গার উপরেই শ্মশানটি করে ছিলাম। এখন কেন জায়গা নিয়ে বিতর্ক উঠছে বুঝতে পারছি না। বিষয়টি আমি বিডিও এবং ওসিকে জানিয়েছি। এনিয়ে তাঁরা যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে