এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রাস্তায় পোষা গোরু ছাড়া যাবে না

Published on: August 7, 2026 । 9:42 AM

মন্দিরা মাজি,স্থানীয় সংবাদ’, ঘাটাল: গোরু পুষে গোরুর মালিক গোরুকে ছেড়ে দিয়েছেন রাস্তায়। দিন রাত গোরুগুলি পড়ে আছে ঘাটালের ঘড়িমোড় থেকে বারোহাত কালী লাগোয়া রাস্তায়। কিছুদিন ছাড়া ছাড়াই ঘটছে দুর্ঘটনা। এই রাস্তায় সবচেয়ে আতঙ্কে থাকেন বাইক চালকরা। কয়েকদিন আগে গাড়ির ধাক্কায় একটি গোরু মারাও গেছে। অত্যন্ত ব্যস্ত এই রাস্তায় গোরুর কারণে আগামী দিনেও আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাচ্ছে। তাই ঘাটাল শ্রীবজরং সেনা ও হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে ২৪ জুলাই গোরুর মালিকদের দেওয়া হল কড়া সতর্কবার্তা। গোরুর মালিক যদি গোরু ঘরে না রাখতে পারেন তাহলে শ্রীবজরং সেনা ও হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে গোরুগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হবে। তখন কিন্তু গোরুর মালিক চাইলেও আর গোরুগুলি ফেরত পাবেন না। আপাতত শ্রী বজরং সেনার কর্মীরা গোরুর গলায় রেডিয়াম ফিতে পরিয়ে দিয়েছেন, যাতে রাতে গাড়ির চালক বা বাইকাররা এই ফিতে দেখে বুঝতে পারেন গোরুর অবস্থান।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।