এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে নতুন করে করোনায় সংক্রমিত আরও ৯ জন,সোনাখালীতে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী

Published on: January 8, 2022 । 8:12 AM

ঘাটালে নতুন করে করোনায় সংক্রমিত হলেন আরও ৯ জন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা ৭ জানুয়ারি শুক্রবার রাতে যে করোনা রিপোর্ট পেশ করেছেন তাতেই দেখা যাচ্ছে ৬ জানুয়ারি ঘাটাল হাসপাতাল থেকে যে ৮ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছিল তাদের মধ্যেই ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে ওই দিন দাসপুর গ্রামীন হাসপাতাল থেকে মোট ১১ জনের লালারসের নমুনা পাঠানো হলে রাতে তাদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের রিপোর্টে আরও জানা যায়,দাসপুরের সোনাখালী গ্রামীন হাসপাতাল থেকে ওই দিন মোট ৯ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছিল শুক্রবার  রাতে রিপোর্ট এলে দেখা যায় তাদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ। তবে চন্দ্রকোনা ও বীরসিংহ হাসপাতালের করোনা রিপোর্টে নতুন করে করোনা পজিটিভ নেই। সব মিলিয়ে ঘাটাল মহকুমায় নতুন করে করোনায় সংক্রমিত হলেই আরও ৯ জন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে