এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে করোনায় প্রথম মৃত্যু

Published on: June 5, 2020 । 2:15 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমায় এই প্রথম করোনাতে এক ব্যক্তির মৃত্যু হল। তবে মৃত্যুর পর তাঁর করোনা ধরা পড়েছে। ওই ব্যক্তির বাড়ি দাসপুর থানার নবীন সিমুলিয়াতে। উত্তর প্রদেশে তিনি সোনার কাজ করতেন। বাড়ি ফিরে আসার পর তাঁর শরীর খারাপ হয়। তাঁকে প্রথমে ঘাটালের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তারপর সেখান থেকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। ঘাটাল হাসপাতাল তাঁকে মেদিনীপুর করোনা হাসপাতালে স্থানান্তরিত করে। ৩ জুন মেদিনীপুর যাওয়ার পথে তিনি মারা যান। নিয়ম মতো লালা রস পরীক্ষা করে জানা যায় তিনি করোনা সংক্রমিত ছিলেন। তাই তাঁর মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
•এছাড়াও গত রাতের রিপোর্ট অনুযায়ী দাসপুর-১ ব্লকের সুরানারায়ণপুরে ১ জন, গোপীনাথপুরের ১ জন ও বাড়কাসেমপুরের ১জন এবং চন্দ্রকোণা থানার জাড়া হাটপুকুরের ১ জন করোনা সংক্রমিত হয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক