এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনায় গুরুতর জখম সিভিক

Published on: June 1, 2023 । 7:49 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে দাসপুর থানার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এক সিভিক ভলেন্টিয়ার। গুরুতর জখম অবস্থাতে তাকে উদ্ধার করে প্রথমে দাসপুর গ্রামীন হাসপাতালে তারপর তাকে স্থানান্তরিত করা হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যাচ্ছে ওই সিভিকের নাম তুহিন মাইতি। বাড়ি দাসপুর থানার যদুপুর গ্রামে। আজ বৃহস্পতিবার বিকেলে বাইকে করে ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে তুহিন দাসপুর থানায় তার ডিউটিতে যাচ্ছিলেন। বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সুরানারায়ণপুর তেমাথানির কাছে তুহিন ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে ওই সড়কেই দাসপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে যাছিল এক মাল বোঝাই লরি। দ্রুত গতিতে থাকা এই মাল বোঝাই লরি তুহিনের বাইকে সরাসরি ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়েন তুহিন। অন্যদিকে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর জখম অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তার ধারেই পড়ে ছিলেন তুহিন। পরে দাসপুর থানার পুলিশ গিয়ে তুহিনকে উদ্ধার করে দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে ঘাতক লরিকে ধরা সম্ভব হয়নি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে