এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গভীর রাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দাসপুর থানার সিভিক ভলান্টিয়ার

Published on: August 1, 2026 । 9:17 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার গভীর রাতে ডিউটি সের বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাসপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের। নিহতের সিভিকের নাম শুভজিৎ ভুক্তা (৪০)। তাঁর বাড়ি দাসপুর থানার পলাশপাই গ্রামে। শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ পলাশপাই পোস্ট অফিসের সামনে একটি ট্রলি ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আজুরিয়া ডাকবাংলোতে সিভিক ভলান্টিয়ারদের একটি আলোচনা সভা ছিল। সেই সভা শেষ করেই গভীর রাতে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন শুভজিৎ। পথিমধ্যেই পলাশপাই পোস্ট অফিসের কাছে নিয়ন্ত্রণহীন একটি ট্রলি ভ্যান তাঁকে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘাতক যানটির বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, শুভজিৎ তাঁর কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। প্রায়শই পাঁচবেড়িয়া স্ট্যান্ড এলাকায় তাঁকে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে দেখা যেত। দীর্ঘ ১২ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাজের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দাসপুর থানা থেকে তাঁকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনাও দেওয়া হয়েছিল।
শুভজিতের পরিবারে রয়েছেন তাঁর বাবা সেবকরঞ্জন ভুক্তা, যিনি জয়রামচক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বাড়িতে রয়েছেন মা কল্যাণী ভুক্তা এবং স্ত্রী আশালতা ভুক্তা। নিহতের এক দিদি রয়েছেন, যাঁর দীর্ঘকাল আগেই বিবাহ হয়ে গিয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে এবং অত্যন্ত পরিচিত একজন কর্তব্যপরায়ণ মানুষের এমন আকস্মিক ও অকাল প্রয়াণে তাঁর পরিবার, সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের বাতাবরণ তৈরি হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি