এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

টেডির ভেতর লুকানো ১৫ লক্ষ টাকার গয়না চুরি দাসপুরের হাজরাবেড়ে

Published on: August 6, 2026 । 11:30 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: বাড়ির সোনার গয়নাগাটি একটি টেডি বিয়ারের ভেতর ঢুকিয়ে সেলাই করে আলমারিতে চাবি দিয়ে ওড়িশার ভুবনেশ্বরে স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন গৃহকর্তা। বাড়ি ফিরে মাথায় হাত! আলমারি ভেঙে সেই টেডি পুতুলকে ছিঁড়ে ভেতর থেকে পুরো গয়নার বাক্সটিই চুরি করে নিয়ে পালিয়েছে চোর। এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার হাজরাবেড় গ্রামে। ওই গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর মণ্ডল বলেন, গত ৪ আগস্ট স্ত্রীকে নিয়ে ভুবনেশ্বর এইমসে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ছেলে রঞ্জিত মণ্ডল তাঁর স্ত্রী-সন্তান নিয়ে ভিনরাজ্যে কর্মসূত্রে থাকেন। বাড়িতে বৃদ্ধা মা একা কোথায় কী করে বসবেন সেই জন্য তাঁকে পাশে এক আত্মীয়ের বাড়িতে রেখে গিয়েছিলেন। আজ ৬ আগস্ট সকালে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির পেছনের দরজার তালা ভাঙা। ভেতরে দুটি আলমারি লণ্ডভণ্ড। ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে সেই ‘বহু মূল্যবান’ লাল টেডি বিয়ার। টেডির ভেতরে নেই সেই বাক্স, যাতে প্রায় ১০০ গ্রামের উপর সোনার গয়না ছিল। এছাড়াও চুরি গিয়েছে নগদ কিছু টাকা ও দামি শাড়ি। দাসপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ চুরির তদন্ত শুরু করেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি