এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিএসএনএল-এর কুশপাতা এক্সচেঞ্জ থেকে কয়েক লক্ষ টাকার ব্যাটারি চুরি

Published on: August 3, 2026 । 6:20 PM

কেয়া মণ্ডল চৌধুরী ,স্থানীয় সংবাদ,ঘাটাল:ঘাটালের কুশপাতা বিএসএনএল টেলিফোন এক্সচেঞ্জ থেকে বেশ কয়েক লক্ষ টাকার ব্যাটারি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রাতের অন্ধকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি যোগাযোগ কেন্দ্র থেকে মোট ২১টি ব্যাটারি চুরি গিয়েছে। সম্প্রতি ওই চুরির ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ এবং বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য এই ব্যাটারিগুলি অপরিহার্য। ফলে এই চুরির জেরে এলাকার সরকারি কার্যালয়, ব্যাঙ্ক, জরুরি পরিষেবা এবং সাধারণ মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা বড়সড় ব্যাঘাতের মুখে পড়েছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, তারা এনিয়ে একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। বিএসএনএলের ঘাটালের জুনিয়ার টেলিকম ইঞ্জিনিয়ার তপনকুমার পাইকার জানান, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৩টি হাজার অ্যাম্পিয়ার আওয়ার এবং ৮টি ৪০০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে দায়ের করা ওই অভিযোগে তিনি পুলিশকে অবিলম্বে তদন্ত শুরু করে চুরি যাওয়া ব্যাটারিগুলি উদ্ধারের আর্জি জানিয়েছেন। পাশাপাশি, দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে। টেলিফোন এক্সচেঞ্জের মতো এমন একটি সংবেদনশীল জায়গায় কীভাবে চুরির ঘটনা ঘটল, তা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঠেকাতে এক্সচেঞ্জ চত্বর এবং সংলগ্ন এলাকায় পুলিশের টহলদারি বাড়ানোর জন্যও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের সন্ধানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।