এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাবার স্মৃতিতে শ্মশান চুল্লি,দেহ পুড়িয়ে হল উদ্বোধন

Published on: November 20, 2022 । 9:31 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: এলাকায় নির্দিষ্ট কোনও শ্মশান ছিল না। যত্রতত্র মৃতদেহ পোড়াতে হয়। তার ওপর বর্ষাকালে ভোগান্তি ছিল চরমে। বাবার স্মৃতিতে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করে শ্মশান চুল্লি তৈরি করলেন ছেলে। মৃতদেহের সৎকারের মাধ্যমে আজ ২০ নভেম্বর উদ্বোধন হল সেই শ্মশান চুল্লির।
গ্রামবাসীদের দীর্ঘদিনের আবদার পূরণ হল, তৈরি হল শ্মশান চুল্লি। তবে প্রশাসন নয়, গ্রামবাসীদের আবদার পূরণ করলেন গ্রামেরই এক বাসিন্দা। দাসপুর-২ ব্লকের গোমকপোতা গ্রামের বাসিন্দা অশোক ভৌমিক প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করে গ্রামেই এক শ্মশান চুল্লি করেন, আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। গ্রামের মানুষের হয়রানি দূর হল। ওই গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে একটি শ্মশান চুল্লি তৈরি করার। গ্রামবাসীরা জানান, প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রামেরই বাসিন্দা অশোক ভৌমিক নিজের গাঁটের টাকা‌ খরচ করে চুল্লিটি তৈরি করে গ্রামবাসীদের উপহার দিলেন। অশোকবাবু জানান, তাঁর বাবা তরণী ভৌমিকের নাম অনুসারে চুল্লীর নাম রাখা হয়েছে ‘তরণী শান্তিস্থল’। আজ ওই এলাকার এক বাসিন্দা মদনচন্দ্র ভৌমিকের মৃতদেহ সৎকার করে চুল্লিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। অশোকবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।