এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পুজোতে বাচ্চাদের আগলে রাখতে চাইল্ডলাইনের পরামর্শ

Published on: October 3, 2019 । 7:37 PM

তৃপ্তি পাল কর্মকার: পুজো চলে এসেছে। কটা দিন বাচ্চা সঙ্গে নিয়ে বাবা মায়েরা বাইরে ঠাকুর দেখা, আনন্দ করায় মেতে উঠবেন। কিন্তু বিগত বছর গুলিতে বাচ্চা সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে ভিড় ভাট্টায় বাচ্চাদের হাত ছাড়া হয়ে গিয়েছে এমনটাও হয়েছে। ফলে কান্নাকাটি করে দিশেহারা হয়েছেন বাবা-মা, বাচ্চাটিও। অনেক হয়রানির পর বাচ্চা ফেরত পেয়েছেন। তাই আনন্দে যেন দুর্ভাগ্য নেমে না আসে সেজন্য আজ ৩ অক্টোবর ঘাটাল মহকুমায় চাইল্ড লাইন প্রচার শুরু করেছে। চাইল্ডলাইনের জেলা কো-অর্ডিনেটর বিশ্বনাথ সামন্ত বলেন, শিশুর নাম পরিচয় শিশুর জামার পকেটে রাখতে হবে। শিশুকে যতোটা পারা যায় ভিড় এড়িয়ে রাখতে হবে। সঙ্গে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার ওষুধ। সেই সঙ্গে অন্যান্য বাচ্চা বিপদে আছে নাকি একটু নজরে রাখতে হবে। চাইল্ডলাইনের সেন্টার হেড প্রদীপ শাসমল বলেন, সন্দেহ জনক কিছু দেখলে ফোন করতে হবে পুলিশ লাইনে 100 নাম্বার ডায়াল করে। শিশুরা বিপদে পড়লে 1098 ডায়াল করে চাইল্ড লাইনের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করা যাবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।