এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন

Published on: August 14, 2022 । 10:29 AM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:দাসপুর থানার ডোঙাভাঙায় এক নাবালিকার বিয়ে রুখল পুলিশ ও প্রশাসন। আজ ১৪ তারিখে ওই গ্রামের সমু মাইতির সঙ্গে ওই গ্রামের বাপন মালের বিয়ের দিন ঠিক হয়েছিল। সেই খবর কোনও ভাবে প্রশাসনের কাছে পৌঁছায়। গতকাল দাসপুর থানার পুলিস, চাইল্ডলাইন এবং প্রশাসনের প্রতিনিধিরা গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেয়। শুধু তাই নয় উভয় পক্ষের কাছ থেকে একটি মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, মেয়েটির বয়স মাত্র ১৬ বছর। ওই বয়সে কোনও ভাবেই বিয়ে কাম্য নয়। সেজন্যই বিয়ে বন্ধের ব্যবস্থা করা হয়েছে। মেয়ের পরিবার যদি কোনও ভাবে লুকিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ