এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ছোট্টো মনি’র

Published on: June 11, 2021 । 1:25 PM

পুকুরে স্নান করতে নেমে আর বাড়ি ফিরলনা দাসপুর থানার নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের বছর আটের ছোট্টো মনি। পড়াশুনায় বেশ ভালো ছিল স্বপন দোলইয়ের এই মেজো মেয়ে মনি।

আজ ১১ জুন শুক্রবারের সকাল ১০টা নাগাদ বাড়ির সামনের পুকুরে স্নান করতে যায় মনি। বাবা মা গেছে একশো দিনের কাজে। বাড়ি এসে এক ছেলে দুই মেয়ের মধ্যে মেজো মেয়ে মনিকে না খুঁজে পেয়ে খোঁজ চলে।

প্রায় সাড়ে ১১টা নাগাদ পুকুর থেকে তোলা হল ছোট্ট ফুটফুটে মনির নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েছে সারা ধর্মা গ্রাম। পাড়া প্রতিবেশীদের বক্তব্য,ও একাই পুকুরে নেমে স্নান করে। কমবেশি সাঁতারও জানে। কিন্তু পুকুরে এক গাছের ডালে পা আটকে যায়। মূলত পুকুরে জলের মধ্যে পা আটকে এই মর্মান্তিক মৃত্যু!

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭