এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় রাতে দুষ্কৃতিকারীদের তাণ্ডব,ভাঙচুর গাড়ি

Published on: August 30, 2019 । 9:35 AM

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর করা হলো গাড়ি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ছোট আকনা গ্রামের।

এলাকার বাসিন্দা বিশ্বনাথ সামন্ত বলেন, বৃহস্পতিবার সকালে দেখি আমার গাড়িতে ভাঙচুর করা হয়েছে। আমি মনে করি এই ঘটনার সাথে এলাকার কিছু যুবকই জড়িত রয়েছে।

কারণ বেশ কয়েকদিন আগে আমাকে বলা হয়েছিল শাসক দলের কোন নেতাদের গাড়িতে তোলা চলবেনা। আমি নিশ্চিত ঘটনায় তারাই জড়িত আছে। আমি পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭