এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আলু ব্যবসায় লোকসান থেকে অবসাদ, চন্দ্রকোণায় আলু ব্যবসায়ীর আত্মহত্যা

Published on: February 9, 2023 । 10:50 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল:  চন্দ্রকোণায় আলু ব্যবসায়ী বিষ খেয়ে আত্মহত্যা। ঘটনা চন্দ্রকোণা থানার হেমতপুর গ্রামের। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মৃত ব্যক্তির নাম সুকুমার ঘোষ (৫৭)। জানা যাচ্ছে, সুকুমারবাবু স্টোরে ১০ গাড়ি আলু রেখেছিলেন। আলু রাখার জন্য নিজের স্ত্রীর ও আত্মীয়দের কাছ থেকে গয়না নিয়ে কালিকাপুরের এক সোনা ব্যবসায়ীর কাছে সাড়ে তিন লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এমনিতেই এই মরশুমে স্টোরে যারা আলু রেখেছিলেন গড়ে ১০০ কুইন্ট্যাল আলুতে প্রায় ১ লক্ষ টাকার উপর লোকসান হচ্ছে। সুকুমারবাবু দেড় মাস যাবৎ এই নিয়ে অবসাদে ভুগছিলেন। বাড়ি থেকে বের হচ্ছিলেন না। কারোর সঙ্গে কথাবার্তা সেভাবে বলছিলেন না। তার উপর বন্ধকি সোনা ছাড়াতে গিয়ে দেখেন দোকানদার দোকানে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়েছে। দোকান বন্ধ দেখে তিনি আরও ভেঙে পড়েন বলে বাড়ির লোকের দাবি। গতকাল সন্ধ্যার দিকে সুকুমারবাবু বিষ খান। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করতে করতে তাঁকে বাড়ির পাশের জমি থেকে উদ্ধার করেন। তারপর তাঁকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘাটাল থেকে মেদিনীপুরে রেফার করার পরামর্শ দেন চিকিৎসকেরা। মেদিনীপুর যাওয়ার পথে সুকুমারবাবু মারা যান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ