এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা-১ বিডিওকে করোনা হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হল

Published on: July 18, 2020 । 11:49 AM

নিজস্ব সংবাদদাতা: গতকালই জানানো হয়েছিল চন্দ্রকোণা-১ বিডিও অভিষেক মিশ্র করোনা সংক্রমিত হয়েছেন। আজ ১৮ জুলাই তাঁকে শালবনীর করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিডিও’র সে অর্থে কোনও উপসর্গ নেই। নিয়ম মতো তাঁর লালা রস পরীক্ষা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। চন্দ্রকোণা-১ ব্লকের বিডিও’র করোনা সংক্রমণের খবর পেয়ে প্রশাসনিক মহলে অনেকেই বিস্মিত। কারণ, ঘাটাল মহকুমার মধ্যে ওই ব্লকেই করোনা সংক্রমিত রোগীর সংখ্যা সবচাইতে কম ছিল। তবুও কী করে বিডিও সংক্রমিত হলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে। আজ তাঁকে যখন বিডিও অফিস থেকে নিয়ে যাওয়া হচ্ছিল অনেক আধিকারিক ও কর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক