এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা আতঙ্ক: তবুও ঘাটাল মহকুমায় সর্বত্র চলছে প্রাইভেট টিউশন

Published on: March 21, 2020 । 5:06 PM

তৃপ্তি পাল কর্মকার: করোনাতঙ্কের জেরে স্কুল ছুটি তো কি হয়েছে, নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করার ভয় রয়েছে মাথার উপর। সেইজন্য ঘাটাল মহকুমায় ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশন যাওয়া কিন্তু থেমে নেই। প্রশাসন ও পুলিশের নির্দেশকে উপেক্ষা করেই প্রাইভেট টিউটরদের পড়ানোর কাজ চালিয়ে যেতে হচ্ছে। কারণ, একজন প্রাইভেট টিউটর পড়ানো বন্ধ করে দিলেই তাঁকে অনেক অভিভাবকদের কৈফিয়ত দিতে হবে। আগামী দিনের বাজারও নষ্ট হবে। স্কুল-কলেজের পড়ুয়ারা দল বেঁধে চলেছে টিউশন পড়তে। কোনও রকম মাস্ক পরার বালাই নেই। এমনিতে বছরের অন্যান্য সময় যেমন তারা টিউশন পড়তে যায় তেমনটাই এখনও যাচ্ছে। তাই একটাও ছাত্র ছাত্রী করোনা আক্রান্ত হলে হু হু করে আক্রান্ত হবে অনেকেই। তেমনটা হলে ঘাটাল মহকুমায় দ্রুত ছড়িয়ে পড়বে এই রোগ। ঘাটাল মহকুমার অনেকেই ভিন রাজ্যে বা দেশে থাকেন। করোনা ভাইরাসের কারণে বাড়ি ফিরছেন কাতারে কাতারে মানুষ। তাদের বাড়ির ছেলেমেয়েরাও দল বেঁধে টিউশন পড়তে আসছে। ভয় একটাই সিলেবাস কি করে শেষ হবে?

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক