এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল হাসপাতালে পালিত হল বিশ্ব ক্যান্সার দিবস

Published on: February 4, 2021 । 8:25 PM

সুইটি রায়:আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছরের মতো এই বছরও ঘাটাল মহকুমা হাসপাতালে পালন করা হল ক্যান্সার দিবস। মারণব্যাধি ক্যান্সারের বিরূদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও ক্যান্সার সম্পর্কে সচেতনতা এবং শিক্ষা প্রচারের উদ্দেশ্যে এই দিনটির উদযাপন করা হয়। ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। ঘাটাল হাসপাতাল চত্বরে সচেতনতা মূলক র্যালির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটির সূচনা হয়। হাসপাতালের সুপার, অ্যাসিস্টেন্ট সুপার ও মেডিক্যাল অফিসার সহ নার্স সুপারিন্টেনডেন্ট এবং সমস্ত নার্সিং স্টাফরাই এই র্যালিতে উপস্থিত ছিলেন। র্যালি শেষে হাসপাতাল সুপার সম্রাট রায়চৌধুরি এই দিনটির প্রাসঙ্গিকতা ও ক্যান্সার সম্পর্কিত সচেতনতামূলক বক্তব্য রাখেন। •ভিডিও

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে