এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে প্রায় ৪০ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেন,নেপথ্যে চালক

Published on: June 25, 2024 । 3:53 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে ভয়াবহ এক পথ দুর্ঘটনা রুখে দিল চালক। সামনে থেকে আসা মালবোঝাই লরি একেবারে যাত্রী বোঝাই বাসের ডান দিকে। চোখের সামনে এক ভয়াবহতার আন্দাজে যাত্রীরা নিজেদের ঈষ্ট দেবতাকে শেষ বারের মতো স্মরণে।

চালকের পিছনে থাকা ঘাটালের বাসিন্দা মাধবী কান্ডারের কথায় ২৫ জুন মঙ্গলবারের সকাল প্রায় ৭টা, ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে মেদিনীপুরের দিকে যাত্রী নিয়ে যাচ্ছে যাত্রী বোঝাই বাস। দাসপুর থানার হোসেনপুর মান্না মোড়ে হঠাৎই সামনে এসে পড়ল দ্রুত গতিতে থাকা এক মাল বোঝাই লরি। বাসে প্রায় ৪০ জন যাত্রী। একটা ঝাঁকুনি মাধবী দেবীর সাথে সব যাত্রীরাই দূর্ঘটনার চরম মুহূর্তের কথা আন্দাজ করে হাতের সামনে যা পেলেন তাই শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলেছেন। তা প্রায় মিনিট খানেক হবে। তারপর চোখ খুলে মাধবীদেবী দেখেন তার হাতে কিছুটা আঘাত,পিছনের জনা দশেক সামান্য আহত। তবে বেশিরভাগ যাত্রীই একেবারে অক্ষত। বাসের ডান পাশে লরির ধাক্কায় বেশ কিছুটা অংশ দুমড়ে মুচড়ে গেছে। যাত্রীরা একবাক্যে স্বীকার করছেন বাসের চালকের তৎপরতায় আজ তাঁরা প্রাণে বেঁচে গেলেন। যাত্রী পরিবহনে এমন চালকই দরকার। সামনে দ্রুত গতির লরিকে দেখে চালক বাস ছেড়ে না পালিয়ে লরির গুরুতর ধাক্কা থেকে বাসের মধ্যে থাকা যাত্রীদের বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত ওই বাসের চালক লড়েছেন। রাস্তার একেবারে ধারে বাসকে সরিয়ে নিয়ে যেতে পেরেছেন,নিজের প্রাণের মায়া না করেই। ওই চালক এভাবে রাস্তা থেকে বাসটিকে প্রায় ৫ ফুট না নামাতে পারলে সামনে থেকে আসা লরির ধাক্কার ভয়াবহতা কতটা মর্মান্তিক হতে পারত সে বলার নয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও